রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন ব্রিটেনের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ঋষি সুনাক

২৫ অক্টোবর ২০২২, ০৯:০৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
ঋষি সুনাক

ঋষি সুনাক © সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইংল্যান্ডের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়ছেন তিনি। প্রথম ব্রিটিশ এশিয়ান এবং এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অনেকগুলো রেকর্ড গড়ে যুক্তরাজ্যের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। বিগত ২০০ বছরের মধ্যে দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রীও তিনি। খবর বিবিসি, আল-জাজিরার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, প্রথম অশ্বেতাঙ্গ, প্রথম এশীয় বংশোদ্ভূত এবং প্রথম হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি।  

বিবিসি জানায়, যুক্তরাজ্যের ৫৭তম এবং ১৮১২ সালের পর থেকে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আধুনিক যুগে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর পদে পৌঁছানোর রেকর্ডও গড়তে চলেছেন। এজন্য সুনাক সময় নিচ্ছেন মাত্র সাত বছর। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়া প্রথম ব্যক্তিও ভারতীয় বংশোদ্ভূত এ নেতা। অর্থাৎ, রানি দ্বিতীয় এলিজাবেথ পরবর্তী যুগে শপথ নেয়া প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন ঋষি।

১৯৮০ সালে দক্ষিণ-পূর্ব যুক্তরাজ্যের সাউদাম্পটনে ৪২ বছর বয়সী ঋষি সুনাক জন্মগ্রহণ করেন। তার বাবা যশবীর সুনাকের জন্ম কেনিয়ায়। তার মা ঊষা সুনাক জন্মগ্রহণ করেন তৎকালীন তাঙ্গানিকায়, যা বর্তমানে তানজানিয়ার অংশ।

ঋষির দাদা-দাদি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন ও ১৯৬০-এর দশকে সন্তানদের সঙ্গে নিয়ে পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে চলে আসেন। যশবীর সুনাক যুক্তরাজ্যে একজন জিপি (জেনারেল প্র্যাকটিশনার) হিসেবে ও ঊষা সুনাক ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন। তিন ভাই-বোনের মধ্যে ঋষি সুনাকই সবার বড়।

আরও পড়ুন: নকল এড়াতে শিক্ষার্থীদের মাথায় হেলমেট-ডিমের বক্স

তার শিক্ষাজীবন শুরু হয় যুক্তরাজ্যের রমসি, হ্যাম্পশায়ারের স্ট্রউড স্কুলে। এরপর উইনচেস্টার কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন তিনি। অক্সফোর্ডের লিঙ্কন কলেজে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন ঋষি। ২০০১ সালে তিনি প্রথম স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফুলব্রাইট স্কলার হিসেবে এমবিএ করেন। ভারতের বিখ্যাত শিল্পপতি ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির জামাতা ঋষি সুনাক। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে বিয়ে হয় তার।

প্রথমবারের মতো ইয়র্কশায়ারের রিচমন্ড আসন থেকে ২০১৫ সালে এমপি নির্বাচিত হন ঋষি সুনাক। থেরেসা মে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে বরিস জনসন প্রধানমন্ত্রী হলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান ঋষি।

ব্রিটেনের ধনীদের মধ্যে অন্যতম ঋষি। তার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে! ঋষি ও তার স্ত্রী অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩০ মিলিয়ন পাউন্ড। বাংলাদশের মুদ্রায় যা ৮ হাজার কোটি টাকারও বেশি। মধ্য লন্ডনে বিলাসবহুল বাড়ি রয়েছে ঋষির। একাধিক সুযোগ-সুবিধা রয়েছে সেই বাড়িতে।

জানা গেছে, সুনাকের বাড়িতে রয়েছে পাঁচটি বেডরুম। এ ছাড়াও রয়েছে চারটি বাথরুম। রয়েছে বিশাল বাগানও। ঋষির এই বিলাসবহুল বাড়ির দামও আকাশছোঁয়া। যে বাড়িটি প্রায় ৪৫ কোটি টাকা দামে কিনেছিলেন ঋষি-অক্ষতা। বর্তমানে এই বাড়ির দাম ৭০ কোটি টাকারও বেশি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির কাছেই রয়েছে সুনাকের বাড়ি। ২০২২ সালের এপ্রিল মাসে বাড়িটি নবরূপে সাজানো হয়েছিল। শোনা যায়, স্ত্রীর মনের মতো করেই সাজানো হয়েছে বাড়িটি। লন্ডনের ওল্ড ব্রম্পটন রোডে দক্ষিণ কেনসিংটনে আরও একটি বাড়ি রয়েছে ঋষির। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এই বাড়িতে যান ঋষি ও অক্ষতা। এ ছাড়াও নর্থ ইয়র্কশায়ারে ঋষির খামারবাড়িও রয়েছে। এই বাড়িটিও অত্যন্ত বিলাসবহুল।

সূত্র: আল-জাজিরা ও বিবিসি।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence