বাংলাদেশের দূতের যুক্তরাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল  

২০ অক্টোবর ২০২২, ০৩:২১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
রাষ্ট্রদূত মো. স‌হিদুল ইসলাম

রাষ্ট্রদূত মো. স‌হিদুল ইসলাম © সংগৃহীত

সরকার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. স‌হিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। এ তথ্য জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন পাঠানো হয়।

প্রজ্ঞাপন জানানো হয়েছে, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন: ইচ্ছামতো গ্রেড দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

এর আগে, গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মূলত,  সরকার র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরো‌পের পর স‌হিদুল‌কে সরা‌নোর সিদ্ধান্ত নেয়। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬