ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

১৯ অক্টোবর ২০২২, ০৩:২৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
মল্লিকার্জুন খাড়গে

মল্লিকার্জুন খাড়গে © সংগৃহীত

২৪ বছর পর ভারতের অন্যতম পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের কোন অ-গান্ধীর হাতে গেল। প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে হারিয়ে নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে।

বুধবার (১৯ অক্টোবর) দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়,  সকাল ১০টা থেকে শুরু হয় সভাপতি নির্বাচনের ভোট গণনা। দুপুরে । মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের প্রাপ্ত ভোট ১ হাজার ৭২।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্য বলছে, দেশজুড়ে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটারের জন্য একটি করে বুথ নির্ধারণ করা হয়। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া আরও প্রায় ৫০ জন।

আরও পড়ুন: এক মাসেরও বেশি সময় বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার।

সভাপতি নির্বাচনে গত সোমবার কংগ্রেসের অভ্যন্তরীণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটদানে যোগ্য সাড়ে ৯ হাজারের বেশি নেতা তাদের রায় দিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজিত হয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলে সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়।

হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬