এক মাসেরও বেশি সময় বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার

১৯ অক্টোবর ২০২২, ০১:৩০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ অক্টোবর) এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এইচএসসি/সমমান পরীক্ষা ২০২২ প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে্য ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নারীর আত্মহত্যার চেষ্টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিক তথ্য আদান প্রদান করবে। এছাড়া পরীক্ষার সময় অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত আগামী ৬ নভেম্বর সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী 

হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬