চকলেট খেতে দেয় না, চাইলে মারে—থানায় গিয়ে মাকে গ্রেপ্তারের অনুরোধ শিশুর

১৯ অক্টোবর ২০২২, ০১:০৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
মাকে নিয়ে নালিশ জানাচ্ছেসাদ্দাম

মাকে নিয়ে নালিশ জানাচ্ছেসাদ্দাম © ফাইল ফটো

ক্যান্ডি খেতে দেয় না, চাইলে মারে—মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে থানায় গেছে এক শিশু। সে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেছে যেন মাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি থানায় ওই শিশুর অভিযোগ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, মায়ের ওপর বিরক্ত হয়ে সে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করে। বাধ্য হয়ে বাবা তাকে থানায় নিয়ে যান। সেখানে শিশুটি একজন উপপরিদর্শককে (এসআই) বলে, মা তার ক্যান্ডি ‘চুরি’ করেছে। ক্যান্ডি চাওয়ায় তাকে চড়ও মেরেছে।

ওই শিশুর নাম সাদ্দাম। বয়স সবে তিন বছর। ভিডিওতে দেখা যায়, বুরহানপুরের দেড়তলাই থানায় এক উপপরিদর্শকের (এসআই) কাছে সে তার অভিযোগ বর্ণনা করছে। এসআই প্রিয়াঙ্কা নায়েককে সে বলে, ‘আম্মি আমার মিষ্টি চুরি করেছে, তাকে জেলে দিন।’

ভিডিও তে দেখা যায়, এসআই প্রিয়াঙ্কা শিশুটির সরল নিষ্পাপ কথা শুনে অনেক কষ্টে হাসি চেপে রাখেন। তিনি তাকে কিছু প্রশ্ন করেন এবং হাতে কাগজ কলম নিয়ে অভিযোগ নথিভুক্ত করার ভান করেন। পরে শিশুটিকে সেই কাগজে সই করতেও দেখা যায়। প্রিয়াঙ্কা নায়েক তাকে আশ্বস্ত করেন যে, মাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

ঘটনার বর্ণনায় সাদ্দামের বাবা পুলিশকে বলেন, ‘ক্যান্ডি চাইলে মা তার গালে আলতো করে টিপে দিয়েছিলেন। এতেই সাদ্দাম খুব বিরক্ত হয়। সে বারবার আমাকে বলে তাকে যেন পুলিশের কাছে নিয়ে যাই!’ 

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের নজরে পড়েছে। তিনি ভিডিও কলে শিশুটির সঙ্গে কথা বলেছেন। তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, দীপাবলিতে চকলেট এবং একটি সাইকেল পাঠাবেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬