বাংলাদেশ ব্যাংকের ‘এডি’ প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৩০ জুন ২০২৬, ০৭:৩০ PM
 বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ জুলাই  রাজধানীর ঢাকা সিটি করপোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৭ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

এতে বলা হয়, আবেদনকারী প্রার্থীরা আগামী ৪ জুলাই থেকে ১৭ জুলাই সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।   পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। 

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage