ব্রেকআপের পর শিক্ষিকার বাগদান, অভিমানে জীবন দিল ছাত্র

১৪ অক্টোবর ২০২২, ০৯:২৫ AM
ভারতে এক ছাত্র আত্মহত্যা করেছে

ভারতে এক ছাত্র আত্মহত্যা করেছে © ইন্টারনেট

ভারতের চেন্নাইয়ে ছাত্রের আত্মহত্যার এক মাস পর তারই স্কুলের এক শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। সম্পর্ক ভেঙে দেওয়ার কারণেই ১৭ বছরের ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এক মাস আগে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পর আত্মহত্যা করে সে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় তাঁর মায়ের মনে সন্দেহ হয়। এর পর তার মোবাইল ঘেঁটে ওই শিক্ষিকার সঙ্গে কিছু ছবি হাতে আসে পুলিশের। তার পরই ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। তিনি আম্বাত্তুরের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াতেন। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরে স্কুলটি।

ওই স্কুলেই পড়ত আত্মঘাতী ছাত্র। তিন বছর ধরে তাকে পড়াতেন ওই শিক্ষিকা। পুলিশ জানিয়েছে, ওই কিশোর সহপাঠীদের সঙ্গে ওই শিক্ষিকার বাড়িতে পড়তে যেত। আম্বাত্তুরের মহিলা থানার কর্মকর্তা জ্যোতিলক্ষ্মী বলেন, বাগ‌্‌দানের পর কিশোরের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন শিক্ষিকা। ছেলেটি তা মেনে নিতে পারেনি। সম্পর্ক রাখতে চেয়েছিল সে।

আরো পড়ুন: স্কুলব্যাগে ফেনসিডিল, তিন শিক্ষার্থী আটক

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বিদ্যা রেড্ডি পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, লিঙ্গ বিচার না করে নাবালক-নাবালিকাদের যৌন হেনস্থাকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এর আগে ২০ বছরের এক সন্তানসম্ভবা তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিজের নাবালক সহপাঠীকে বিয়ে করেন বলে অভিযোগ ওঠে।

জাল সনদে চাকরি, বেতন বন্ধ হওয়া ১৩ শিক্ষকের তালিকা দেখুন এখা…
  • ৩০ জুন ২০২৬
জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৯, আবেদন ৩০ জ…
  • ৩০ জুন ২০২৬
সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা
  • ৩০ জুন ২০২৬
সাইবার নিরাপত্তা বিল পাস, সরকারি সংস্থাকে দেওয়া হবে কনটেন্ট…
  • ৩০ জুন ২০২৬
বিএমইউতে ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ে তিনদিন…
  • ৩০ জুন ২০২৬
মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালুর সময়সীমা জানালো কর্তৃপক্ষ
  • ৩০ জুন ২০২৬