স্কুলব্যাগে ফেনসিডিল, তিন শিক্ষার্থী আটক

১৩ অক্টোবর ২০২২, ০৮:৩৮ PM
ফেনসিডিলসহ আটক তিন শিক্ষার্থী

ফেনসিডিলসহ আটক তিন শিক্ষার্থী © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে স্কুলব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিলসহ তিন ছাত্রকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন হলেন পাবনা সদর থানার ছাতিয়ানী এলাকার খাইরুল ইসলামের ছেলে শান্ত (২১)। বাকি তিনজন স্কুল ও মাদ্রাসার ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেলের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ওই চারজন কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে পাবনায় আসছিলেন। গোপন সংবাদ ছিল তাদের কাছে মাদক রয়েছে। রূপপুর মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের পিঠে ঝোলানো স্কুলব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৯, আবেদন ৩০ জ…
  • ৩০ জুন ২০২৬
সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা
  • ৩০ জুন ২০২৬
সাইবার নিরাপত্তা বিল পাস, সরকারি সংস্থাকে দেওয়া হবে কনটেন্ট…
  • ৩০ জুন ২০২৬
বিএমইউতে ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ে তিনদিন…
  • ৩০ জুন ২০২৬
মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালুর সময়সীমা জানালো কর্তৃপক্ষ
  • ৩০ জুন ২০২৬
জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে রাত থেকেই ছাত্রদলের মাসব্যাপী …
  • ৩০ জুন ২০২৬