১৪ অক্টোবর: ইতিহাসে আজকের এই দিনে

১৪ অক্টোবর ২০২২, ০৮:৩৬ AM
 ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল © সংগৃহীত

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাসে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

শুক্রবার (১৪ অক্টোবর) একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি:

১৮০৬: ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮২: পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরাতন সর্ব্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪: জার্মানির নাৎসি বাহিনীর বিখ্যাত সেনা কমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করেন। মার্শাল রোমেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকায় জার্মান বাহিনীর কমান্ডার ছিলেন এবং ব্রিটিশ সেনাদের মিশরের উত্তরাঞ্চল পর্যন্ত বিতাড়িত করতে সক্ষম হন।

১৯৪৬: লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন।
১৯৫৩: জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে।
১৯৫৫: পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।
১৯৫৬: বাবাসাহেব আম্বেদকর তার ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
১৯৬৪: তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিষ্কৃত হন।
১৯৯৭: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত।
২০২০: পৃথিবীকে অতিক্রম করে 2020 TB-9 ও 2020 ST-1 নামের দুটি গ্ৰহাণু।

আরও পড়ুন: ছাত্রীদের হিজাব পরার অধিকারের স্বীকৃতি দিলেন ভারতের বিচারপতি ধুলিয়া

জন্ম:

১৫৪২: মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর।
১৬৪৪: পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা উইলিয়াম পেন।
১৭৭২: বাউল কবি লালন শাহ।
১৮৪০: বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্রি পিসারিয়েভ।
১৮৮২: আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা।
১৮৮৮: ইংরেজ লেখক ক্যাথারিন ম্যাসফিল্ড।
১৮৯০: বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়।
১৮৯৪: মার্কিন কবি ই ই কামিংস ।
১৯২৭: রজার মুর, ব্রিটিশ, জেমস বন্ড (চরিত্র) খ্যাত মডেল ও অভিনেতা।
১৯৩০: অশোকতরু বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী।
১৯৩০: সৈয়দ মুস্তাফা সিরাজ, ভারতীয় বাঙালি লেখক।
১৯৪১: রমা চৌধুরী, বাংলাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা।
১৯৭১: অ্যান্ডি কোল, ইংরেজ ফুটবলার।
১৯৮১: গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটার।
১৯৯১: জান্নাতুল ফেরদৌস পিয়া, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী এবং মিস বাংলাদেশ শিরোপাধারী।

মৃত্যু

১৫১৪: পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক ফয়েজি।
১৯৪৩: জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৫৬: বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দের অনুজ মহেন্দ্রনাথ দত্ত।
১৯৮৩: অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্যপরিচালক ও অভিনেতা।
১৯৮৪: রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন ।
১৯৮৯: বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী।
১৯৯৯: তাঞ্জানিয়ার জাতির জনক জুলিয়াস নায়ার।

দিবস:

আজ বিশ্ব মান দিবস

ট্যাগ: ইতিহাস
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950