সংঘর্ষের জেরে ইরানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস স্থগিত ঘোষণা

০৩ অক্টোবর ২০২২, ০৪:০৯ PM
শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে

শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে © সংগৃহীত

ইরানের শীর্ষস্থানীয় শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির সকল ক্লাস স্থগিতের ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। একইসঙ্গে কতৃপক্ষ জানিয়েছেন সকল ক্লাস সোমবার থেকে অনলাইনে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের তেহরান ক্যাম্পাসে শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

মেহের বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী ও শিক্ষার্থীদের রক্ষার প্রয়োজনে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি সকল ক্লাস ভার্চুয়ালি করার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: তেহরানের বিশ্ববিদ্যালয়ে গুলি চালাল পুলিশ

উল্লেখ্য, ঠিকমতো হিজাব না পরায় গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক কুর্দি তরুণী মাশা আমিনী(২২) প্রাণ হারায়। তার মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

অসলো ভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআর বলছে, বিক্ষোভে অংশ নেয়া অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছে। 

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬