ভারতে প্রথমবারের মতো চালু হল ফাইভ-জি

০১ অক্টোবর ২০২২, ১২:২৯ PM
ফিফথ জেনারেশন বা ফাইভ-জি

ফিফথ জেনারেশন বা ফাইভ-জি © সংগৃহীত

ভারতে প্রথমারের মতো ফাইভ-জি মোবাইল সেবা চালু করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস নামক একটি টেলিকম ইভেন্টে ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এনডিটিভি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ভারতের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দুই বছরের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এছাড়া, ২০৩০ সালের মধ্যে ভারতে মোট সংযোগের এক তৃতীয়াংশেরও বেশি ফাইভ জি হবে, টু জি এবং থ্রি জি-এর শেয়ার ১০ শতাংশেরও কম হবে বলেও সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: শ্রেণিকক্ষের অভাবে গাছতলায় চলছে শিক্ষার্থীদের পাঠদান।

ভারতের টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ কয়েকটি শহরে ফাইভ জি পাওয়া যাবে।

ফাইভ জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়্যান্স জিয়ো। তারা ফিফথ জেনারেশন বা ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাদ্দ পেয়েছে। মোট ১০টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে প্রায় দেড় লক্ষ কোটি টাকায়।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence