ফ্লাইওভারে জন্মদিনের পার্টি করায় ২১ তরুণ আটক

২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ PM
২১ জনকে গ্রেপ্তার

২১ জনকে গ্রেপ্তার © সংগৃহীত

আনশ কোহলি (২১) নামের এক তরুণ ভারতের পূর্ব দিল্লির একটি ফ্লাইওভারে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। দেশটির পুলিশ সেখান থেকেই গতকাল মঙ্গলবার রাতে ২১ জনকে গ্রেপ্তার করেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ফ্লাইওভারে জন্মদিন উদযাপন করছিলেন পূর্ব দিল্লির জগত পুরীর বাসিন্দা আনশ কোহলিসহ তার বন্ধুরা। নিষেধাজ্ঞা অমান্য করে ফ্লাইওভারে জন্মদিনের পার্টি ও হট্টগোলের অভিযোগে তাদের আটক করেছে ইন্দিরাপুরম পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আটটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: এনটিসিবির বইয়ের ঠাঁই হচ্ছে ঝোপঝাড়ে

বিষয়টি নিশ্চিত করে এসপি জ্ঞানেন্দ্র সিং জানান, আটক ২১ তরুণ সেখানে কেট কাটার পাশাপাশি উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। শুধু তাই নয়, তারা এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলেও বাধা সৃষ্টি করেন।

আটককৃতরা রাস্তায় অন্যদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ২১ তরুণকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।

অবশ্য এনডিটিভি জানিয়েছে এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি বলে  ।

ট্যাগ: জন্মদিন
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬