লিফটে পা আটকে শিক্ষিকার মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ PM
গিনেল ফার্নান্ডেজ

গিনেল ফার্নান্ডেজ © সংগৃহীত

লিফটের ভেতরে পা আটকে গুরুতর আহত ২৬ বছরের স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের মহারাষ্ট্রের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গিনেল ফার্নান্ডেজ নামের ওই শিক্ষিকা শুক্রবার দুপুর একটার দিকে সাত তলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই সেটি উপর দিকে উঠতে শুরু করে। তার একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর বাইরে ছিল।

আরও পড়ুন: ক্লাস চলাকালীন স্কুলে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদ

দেয়াল এবং লিফটের মধ্যে আটকে যান ওই তরুণী শিক্ষিকা। তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং শিক্ষার্থীরা। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: ভারত
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬