ক্লাস চলাকালীন স্কুলে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদ

১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৮ PM
বোমা বিস্ফোরণ

বোমা বিস্ফোরণ © সংগৃহীত

ক্লাস চলাকালীন আচমকা বোমা বিস্ফোরণ ঘটে স্কুলে। এসময় বিস্ফোরকের তীব্রতায় স্কুলের ছাদের কিছু অংশ উড়ে যায়। শনিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার টিটাগড়ের সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজার

জানা যায়, শনিবার ১১টার দিকে স্কুলে ক্লাস চলছিল। এসময় আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পান শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় শিক্ষার্থীদের মধ্যে। পরে দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে।

খালেদ তৈয়ব নামে ওই স্কুলের এক শিক্ষক বলেন, খুব জোরে আওয়াজ হয়। সে সময় আমরা স্টাফ রুমে বসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বোমা পড়েছে। এর পর বাইরে বেরিয়ে দেখি স্কুলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর আমরা ছাদে এসে দেখি সেখানে বোমা পড়েছে। আশপাশে স্প্লিন্টার ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। সে সব পুলিশ সংগ্রহ করেছে। টিফিনের সময় ওই বিস্ফোরণ ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুন: অফিস সহকারীর ভুলে ডিগ্রিতে ভর্তি হতে পারেননি ৩৪ শিক্ষার্থী।

এ ঘটনার পর পুলিশে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। বিস্ফোরস্থল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে। স্কুলে বাইরে থেকে বোমা ফেলা হয়েছিল, না কি বোমা স্কুলেই বোমা রাখা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় টিটাগড়ে ওই স্কুল। সেখানে কারা বিস্ফোরণ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট
  • ০১ জুলাই ২০২৬