টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্টেম্বর

২৫ আগস্ট ২০২৬, ০৭:৫৮ PM
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের লোগো

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের লোগো © সংগৃহীত

আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬।

এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বালক, অনূর্ধ্ব-১৯ বালিকা, পুরুষ ও মহিলা এই চারটি বিভাগে শুধুমাত্র একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৬ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের পাশাপাশি পুরুষ বিভাগেও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের খেলোয়াড়দের জন্য মহিলা বিভাগে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের ফেডারেশনের অফিসিয়াল বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ০১৯১৯০১২৮৮৩-এ মেক পেমেন্ট-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে হবে। প্রতিটি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫১০ টাকা।

বিকাশের রেফারেন্সে অবশ্যই অংশগ্রহণকারী খেলোয়াড়ের নাম, কোন ডিসিপ্লিনে অংশগ্রহণ করছেন, জেলা এবং যোগাযোগের জন্য একটি ওয়্যাটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬।

টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রয়োজনবোধে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল আহমেদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এই র‌্যাঙ্কিং টুর্নামেন্টের মাধ্যমে ২০২৪ সালের র‌্যাঙ্কিং পয়েন্ট প্রতিস্থাপিত হয়ে বাংলাদেশ জাতীয় দলের নতুন র‌্যাঙ্কিং তালিকা আপডেট করা হবে। 

দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬