সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে রুখলেন তাহসিন

১২ মে ২০২৫, ১২:২১ AM , আপডেট: ২১ মে ২০২৫, ১১:৩৩ AM
ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার জগদিস সিদ্ধার্থের সঙ্গে ড্র করেছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ সায়িদ লেইলকে হারান ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।

এদিকে এদিন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের ছন্দপতন হয়েছে। উজবেকিস্তানের আন্তর্জাতিক মাস্টার সুয়ারভ মুখাম্মাদজোখিদের কাছে হারেন তিনি। চলতি টুর্নামেন্টে আজই প্রথম পরাজয়ের স্বাদ নিলেন নীড়। অন্যদিকে মহিলা বিভাগে ইরানের মহিলা ফিদে মাস্টার মোহাম্মাদি মেলিকার কাছে হারেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। 

৫ রাউন্ড শেষে ৫ খেলায় আড়াই পয়েন্ট করে অর্জন করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এ ছাড়া ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। মহিলা বিভাগে পঞ্চম রাউন্ড শেষে ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬