সিরিজ হেরে রেফারিকে ধুয়ে দিলেন বাংলাদেশ কোচ

২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

নেপালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ নারী কাবাডি দল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারীদের ২১-১৭ পয়েন্টে হারিয়েছে নেপাল। এতে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল নামছে দল দুটি।

এশিয়ান গেমসে পদক লাভ করেছে নেপাল নারী দল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য সেখানে দল নেপালে পাঠিয়েছে কাবাডি ফেডারেশন। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয়টি তা কমিয়ে এনেছিলেন সফরকারীরা। তৃতীয় ম্যাচে জয়ের পর চতুর্থটিতে ফের পরাজয় দেখলো বাংলাদেশ। তবে আজকে হারের পর রেফারিংকে দায়ী করেছে লাল-সবুজের।

এদিকে সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দোয় শুরু থেকেই বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী মনে হয়েছিল। প্রথমেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় শ্রাবণী–বৃষ্টিরা। তবে স্বাগতিকরাও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। সে সময়ে এক পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে সমানতালে এগিয়ে যায় খেলা। ম্যাচের এক পর্যায়ে দুই দলের পয়েন্ট সমান ১৪ ছিল। এরপর বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকরা। এ সময়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে থাকে বাংলাদেশ। তবে তাতে সাড়া মেলেনি।

ম্যাচে শেষে এ নিয়ে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘বাজে রেফারিংয়ের কারণে আমরা আজ ম্যাচটা হারলাম। এরপর খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়। বারবার রেফারি ভুল করেছে। পয়েন্ট না দেওয়ার কারণে আমাদের মেয়েরা চাপে ছিল। এই চাপ দলের ওপর প্রভাব ফেলেছে। চার থেকে পাঁচটা বোনাস পয়েন্ট আমাদের দেওয়া হয়নি। দর্শকরাও মাঠ থেকে বলছিল বাংলাদেশ পয়েন্ট পায়।’

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬