৭ ব্যাংকের পরীক্ষা ৫ ডিসেম্বরেই, আগামীকালের মধ্যেই বিজ্ঞপ্তি

২৩ নভেম্বর ২০২০, ১০:১০ AM
৭ ব্যাংকের পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

৭ ব্যাংকের পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চে থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছুটি সর্বশেষ ঘোষণায় আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সরকারি-বেসরকারি সব ধরনের চাকরির পরীক্ষাও বন্ধ হয়ে যায়। তবে গত দুই মাসে সীমিত পরিসরে কিছু চাকরির পরীক্ষার আয়োজন করা হয়েছে। এজন্য মানা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধিও।

এরমধ্যে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সরকারি ব্যাংকের বিভিন্ন পদের পরীক্ষা নেয়া শুরু করেছে। গত ৩১ অক্টোবর প্রায় অর্ধলাখ পরীক্ষার্থীর জন্য অফিসার (ক্যাশ) পদের পরীক্ষারও আয়োজন করা হয়। আর আগামী ৫ ডিসেম্বর সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর, আসন বিন্যাস প্রকাশ

তবে চলতি মাসে করোনাভাইরাস সংক্রমন ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে সংশয়ে পড়েছিলেন বিএসসির নীতি নির্ধারকরা। শেষ পর্যন্ত এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তেই অনড় আছেন তারা। আজ অথবা আগামীকাল এ বিষয়ে আসন বিন্যাসসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাত ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষার তারিখ ৫ ডিসেম্বরেই নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ অথবা আগামীকালের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি আমাদের কিছুটা সংশয়ে ফেলে দিয়েছিল। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করোনার কারণে পরীক্ষা নেয়া ঠিক হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত সম্মতি পাওয়া গেছে। পরীক্ষার্থীরাও চাচ্ছেন পরীক্ষা হোক। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।’ পরীক্ষাটি এখন না নেয়া গেলে কয়েকমাস পিছিয়ে যাবে বলেও জানান তিনি।

৯ প্রতিষ্ঠানের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ পাবেন না চাকরিপ্রার্থীরা

বিএসসি সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এই পরীক্ষায় ৬৫টি থেকে ৬৭টি কেন্দ্র থাকতে পারে। আগে একটি বেঞ্চে চার জন পর্যন্ত বসলেও এবার তা থাকছে না। একটি বেঞ্চে এক থেকে দু’জনকে বসানো হতে পারে। পাশাপাশি মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। প্রায় এক লাখ ৪০ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেবে। সেভাবেই এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও এতে ৭০ থেকে ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেবে বলে মনে করছে বিএসসি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence