কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১৫, আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত

২৯ আগস্ট ২০২৬, ১১:২১ AM
সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড

সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড © সংগৃহীত

নভোএয়ার লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ বিমান সংস্থাটি ‘সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট’ পদে ১৫ কর্মী নিয়োগে ২৫ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড;

পদের নাম: সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট;

বিভাগ: এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস;

পদসংখ্যা: ১৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ২০০ ডেপুটি ম্যানেজার, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ বিল, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, বিমা সুবিধা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*বিমান সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬