কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ সেপ্টেম্বর পর্যন্ত

২৫ আগস্ট ২০২৬, ০৭:২৪ PM
কর্মমূখী ৬টি কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে

কর্মমূখী ৬টি কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে © সংগৃহীত

ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)। পর্যটন শিল্প ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কর্মজীবন গড়তে ১৮ সপ্তাহ মেয়াদি ৬টি কোর্সে ভর্তিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট;

কোর্সের বৈশিষ্ট্য—

*আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব, আন্তর্জাতিক মানের কারিকুলাম, দক্ষ প্রশিক্ষক;

*প্রতিদিন ১ ঘণ্টা বিষয়ভিত্তিক ইংরেজি ক্লাস, বেসিক কম্পিউটার ও কৃষ্টি-সংস্কৃতি শিক্ষা;

*আন্তর্জাতিক সংস্থায় ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ;

*সরকারি তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের সুযোগ;

কোর্সের নাম, বিবরণ, কোর্স ফি ও লিখিত পরীক্ষা—

১. কোর্সের নাম: ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস;

বিবরণ: হোটেল, মোটেল, গেস্ট হাউস ও সেবামূলক প্রতিষ্ঠানের অভ্যর্থনাসহ ফ্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলির ওপর প্রশিক্ষণ;

কোর্স ফি: ৩০,০০০ টাকা;

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

২. কোর্সের নাম: হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস;

বিবরণ: আবাসিক কক্ষের সাজসজ্জা, বেড তৈরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, লন্ড্রি সার্ভিস, হাইজিন ও স্যানিটেশন বিষয়ে প্রশিক্ষণ;

কোর্স ফি: ৩০,০০০ টাকা;

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা;

৩. কোর্সের নাম: ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস;

বিবরণ: এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান পরিচালনা এবং টিকিটিং ও ফেয়ার ক্যালকুলেশন বিষয়ে প্রশিক্ষণ;

কোর্স ফি: ৩৫,০০০ টাকা;

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা;

৪. কোর্সের নাম: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস;

বিবরণ: আন্তর্জাতিক মান অনুযায়ী রেস্তোরাঁ ব্যবস্থাপনা, টেবিল প্রস্তুতকরণ ও খাবার-পানীয় পরিবেশনের কলাকৌশল প্রশিক্ষণ;

কোর্স ফি: ৩৫,০০০ টাকা;

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা;

আরও পড়ুন: আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

৫. কোর্সের নাম: বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন;

বিবরণ: বেকারি ও পেস্ট্রি সামগ্রী তৈরি, ডেকোরেশন, সংরক্ষণ পদ্ধতি, মূল্য নির্ধারণসহ বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা প্রশিক্ষণ;

কোর্স ফি: ৪০,০০০ টাকা;

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা;

৬. কোর্সের নাম: ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (শেফ);

বিবরণ: আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশি-বিদেশি খাবার ও পানীয় প্রস্তুত, ফুড ডেকোরেশন, সংরক্ষণ ও মূল্য নির্ধারণ বিষয়ে প্রশিক্ষণ;

কোর্স ফি: ৫০,০০০ টাকা;

লিখিত পরীক্ষা: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস ও ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস কোর্সের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*অন্য সব কোর্সের জন্য ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে পছন্দের কোর্সে অনলাইনে আবেদন করতে পারবেন;

কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ—

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬;

ভর্তির শেষ সময়: আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬;

কোর্স শুরু যে তারিখে: আগামী ১ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ০২২২২২৯৯২৯১, ০২২২২২৯৯২৮৯, ০১৯৯১-১৩৯০১১ নম্বরে অথবা, ৮৩-৮৮ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী, ঢাকা-১২১৩ ঠিকানায় যোগাযোগ করুন।

সূত্র: ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়বসাইট

অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬
জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ অর্জন করলেন পাব…
  • ২৫ আগস্ট ২০২৬