অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন চলছে আড়ংয়ে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট, ক্যাড-কনজাম্পশন’ পদে কর্মী নিয়োগে ১১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট, ক্যাড-কনজাম্পশন;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন ২০ মে পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*কস্টিং টিম থেকে স্যাম্পলসহ রিকুইজিশন শিট গ্রহণ করে প্যাটার্ন তৈরির প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে যাচাইয়ের দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম