পদোন্নতি পেলেন পুলিশের ২৩ কর্মকর্তা

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
পদোন্নতি পেলেন পুলিশের ২৩ কর্মকর্তা

পদোন্নতি পেলেন পুলিশের ২৩ কর্মকর্তা © ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ১২ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) পদে ৯ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ২ জনসহ সর্বমোট ২৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত ৩ টি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি দেয়া হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

আরও পড়ুন: অস্ত্রধারী ছাত্রলীগ কর্মীদের বিষয়ে নির্বিকার প্রশাসন-পুলিশ

এর আগে গত ২৭ জুলাই পুলিশ পরিদর্শক পদে ২০ কর্মকর্তাক পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) ৯ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) ৮ ও পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ৩ জন।

ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬