বিশৃঙ্খলা মোকাবিলায় ইউএনও বারিকের নেতৃত্বের প্রশংসা

২৭ মার্চ ২০২১, ১০:২৭ PM
বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় সাইনবোর্ড এলাকায়  তৎপর ইউএনও নাহিদা বারিক

বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় সাইনবোর্ড এলাকায় তৎপর ইউএনও নাহিদা বারিক © সংগৃহীত

বিকেলে ঘুমিয়ে ছিলাম। ঘুম ভেঙে দেখি সুমনের কল। কল ব্যাক করতেই বললো, আপা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি। ছবিগুলো আপনার বান্ধবী নাহিদা বারিকের না?

হোয়াটসঅ্যাপে পাঁচটা ছবি। সাথে লেখা -বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে প্রশাসনের তৎপরতা।

হেফাজতের আক্রোশ শুধু বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ না; ওদের সীমাহীন আক্রোশ নারীর প্রতিও। ছবিগুলো তাই আমার কাছে অনেক বেশি অর্থপূর্ণ। ফোনে তোর সাথে কথা বলার সময় ভালোলাগাটা সেইভাবে প্রকাশ করতে পারিনিরে। বিকেল থেকে ছবিগুলো বার বার দেখছি।

লেখক: সম্পাদক, বিবার্তা২৪

(ফেসবুক থেকে নেওয়া)

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬