ডাক্তার ফেরদৌসের কাছে আমার কিছু প্রশ্ন!

০৯ জুন ২০২০, ১১:১৬ AM

© টিডিসি ফটো

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম ডাক্তার ফেরদৌস। তিনি চিকিৎসার মতো মহৎ কাজ করার জন্য এসেছেন, সেটা এখন আপাতত দৃষ্টিতে বলা যায়।

তবে এখানে আসার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাসের বিষয় নিয়ে নানা ভিডিও শেয়ার করেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটা জনপ্রিয়তা দেখা যায়। এখন দেশে এসেছেন মানুষের চিকিৎসা করার জন্য। এতে তার প্রতি মানুষের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে।

তিনি দেশে আসার পর তৈরি হয়েছে এক অন্যরকম পরিস্থিতি, যা সবারই জানা। কিন্তু বিদেশে থাকা অবস্থায় সরকারের অনেক সুনাম তার ভিডিওতে দেখা গেছে।

বাংলাদেশ আমেরিকার আগেই করোনার বিষয়ে পদক্ষেপ নিয়েছ। এমনকি ত্রাণ সহায়তারও সুনাম করেন, যা তার ভিডিওগুলোতে দেখা যায়। কিন্তু আমরা তো দেখেছি সরকারের কেমন প্রস্তুতি ছিলো, আর কীভাবে ত্রাণ নিয়ে অনিয়ম হয়েছে।

তিনি তার ভিডিওগুলোতে বুঝাতে চেয়েছেন আমেরিকার চেয়ে আমাদের প্রস্তুতি অনেক ভালো ছিলো। তার কাছে প্রশ্ন, আমাদের দেশে কতগুলো আইসিইউ আছে? কতগুলে। ভেন্টিলেটর আছে? সেখানে দৈনিক কতগুলো টেস্ট হয়? আর আমাদের দেশে কতগুলো টেস্ট হয়? আর তার সরকারের এতো প্রশংসার পরও দেশে এসে এমন পরিস্থিতিতে কেন পরতে হলো?

দেশে আসার পর তিনি বার বার নিজেকে আওয়ামিলীগের লোক বলে প্রমাণ করার চেষ্টা করেছেন। এই বিষয়টি নিয়ে ছাত্রলীগের সাবেক অনেক নেতাকে দেখা গেছে ডাক্তার ফেরদৌসের পক্ষে লেখালেখি করতে। তাহলে সমস্যাটা আসলে কোথায়?

তিনি একজন মেডিসিনের ডাক্তার। তার চাইতে অনেক বড় বড় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের দেশে রয়েছে। তাহলে তাকে নিয়ে আমাদের এতো মাতামাতির কারণটা কি?

আমাদের দরকার আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার, করোনা টেস্ট বৃদ্ধি করা, ডাক্তার ফেরদৌস আসাতে এগুলোর কোনটাকে বাড়াতে পারবেন তিনি? তাহলে তিনি আমাদের কীভাবে করোনা মুক্ত করে দেবেন? এর আগে গণস্বাস্থ্যের কিট নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন।

লেখক: যুগ্ম আহবায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা
  • ১১ মে ২০২৬
নতুন প্রো-ভিসি পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ভিসিকেও সরিয়ে দে…
  • ১১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ১১ মে ২০২৬
বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হচ্ছে আহমদ ছফার কবর
  • ১১ মে ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১১ মে ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ‘৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৬…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9