সিটি নির্বাচন নিয়ে আসিফ নজরুলের কৌতুক

০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৪ PM

© ফাইল ফটো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে আজ সকাল থেকে হরতাল পালন করছে বিএনপি। এর সমর্থনে সকালেই নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কিছু নেতা-কর্মী। এছাড়া হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও পিকেটিং করেছে ছাত্রদল।

হরতালের মধ্যেই সিটি নির্বাচন নিয়ে কৌতুক করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ ফেসবুকে দেয়া তার এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দ্যা ডেইলি ক্যাম্পাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

কেমন হলো নির্বাচন?

মেয়র নির্বাচন কেমন হলো এটা বলতে গিয়ে কিছু জোকস মনে পড়ছছে, একটা দিলাম নীচে।

‘পরীক্ষা কেমন হয়েছে তোর?’

ভালো বাবা।

ভালো মানে কি?

অংকে একটু খারাপ, বাংলায় ভালো।

নম্বর কতো পেয়েছিস?

অংকে দশে শূণ্য। বাংলায় ২।’

মেয়র নির্বাচন মোটামুটি এমনি হয়েছে। নৈশ নির্বাচন যদি দশে ০ হয়, তাহলে এ নির্বাচন পেয়েছে দশে ২। আশ্চর্য্ বিষয় হচ্ছে এই নির্বাচন নিয়েই দম্ভ আর বিজয়োল্লাসে ফেটে পড়ছে কিছু মানুষ।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬