নব্বইয়ের আগের ডাকসু আর এই ডাকসু এক না

২২ জুলাই ২০১৯, ০৬:২৪ PM

© টিডিসি ফটো

ক্যাম্পাসে আসার পর থেকে দেখেছি প্রত্যেকটা আন্দোলন চলাকালীন সময়ে ‘‘আশার বাণী’’ নামক মূলা ঝুলিয়ে শিক্ষার্থীদের নায্য আন্দোলন বানচাল করার চেষ্টা হয় এবং পরবর্তীতে আন্দোলন বানচালও হয়ে যায়। গতবছর জানুয়ারিতেও সাত কলেজ বাতিলের দাবিতে আন্দোলন হয়েছিল।

সেইটাকে কিভাবে নষ্ট করা হয়েছিল, লেডি গুন্ডাবাহিনী আন্দোলনরত মেয়েদের উপর কি নির্মম নির্যাতন চালিয়ে নিজেরাই মাথায় পট্টি বেঁধে হাসপাতালের বেডে ফটোসেশন করেছিল, কিভাবে তার দুইদিন পরেই রঙচঙে মেকআপে ক্ষতের দাগ(!) ঢেকে গিয়েছিল, কিছুই ভুলিনি। তাদেরই কেউ কেউ এখন ডাকসু নেতা!

নব্বইয়ের আগের ডাকসু আর এই ডাকসু এক না। আগে যেকোনো যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিতে ডাকসু, এখনকার ডাকসু নাকের ডগায় মূলা ঝুলিয়ে রাখে! আখতার ছেলেটা মাঠে থেকে নিজে আন্দোলন করতেছে।‘‘সংখ্যাগরিষ্ঠের’’ কারণে ছেলেটার সব কষ্ট বারবার মাটি হয়ে যাচ্ছে। নূর ভাইও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।

ডাকসুর ভিপি যেখানে আন্দোলন সমর্থন করেছেন, সেখানে বাকিরাই আবার ক্লাস পরীক্ষায় ফিরে যেতে বলে কিভাবে? একজন ডাকসু নেত্রী তাও আবার সিনেট সদস্য তো ক্যাম্পাসের বাইরে গিয়েই আন্দোলন করতে বলে দিয়েছেন! আরেকজন মহান টেকনোক্র‍্যাট সিনেট সদস্য আন্দোলনরত শিক্ষার্থীর গালেই চড় বসিয়ে দিয়েছেন!

যেখানে এদের মতন কুমির থাকে, যেখানে ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতি প্রদর্শন অনেকটা কুমিরের মায়ের পুত্রশোক নয় কি? তাই মূলা দেখে না ভোলার আহ্বান রইলো। ডাকসু ক্লাসে ফিরে যাবার যে আহ্বান জানিয়েছে, সজ্ঞানে তা প্রত্যাখ্যান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলুক। সবসময় পাশে আছি।


লেখক: শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিপি, শামসুন নাহার হল সংসদ।

কঠিন বিপদের ৪ আমল, শায়খ আহমাদুল্লাহর পরামর্শ
  • ২৬ অক্টোবর ২০২৬
সরকারের সমালোচনা নয়, মারমুখী আচরণের জন্য গ্রেপ্তার ফেসবুক ল…
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬
অবশেষে দাবি মেনে নিল অধিদপ্তর, আন্দোলন প্রত্যাহার জামালপুর …
  • ২৬ অক্টোবর ২০২৬