ভাগ্য ভালো ডাক্তাররা বলেনি— মাশরাফি পরিবারকে চিকিৎসা দেবে না

২৯ এপ্রিল ২০১৯, ১১:৫৩ AM
আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম

আমি বিদেশে বসে চারপাশ অন্ধকার দেখছি। এর মাঝে যোগাযোগ করলাম আমার এখানকার একটা হসপিটালে। ডাক্তার বললেন- আমরা চেষ্টা করে দেখতে পারি। মা আসলেন আমার এখানে। আমি এক হাতে অফিস করছি, মা’র জন্য রান্না করছি, মা'কে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, হাসপাতালে যাচ্ছি, মায়ে'র সেবা যত্ন করছি। ক্যান্সারে'র একদম শেষ পর্যায়ে এসে ধরা পড়েছে।

ডাক্তারের কাছে যেদিন প্রথম মা’কে নিয়ে গেলাম; মা ডাক্তারের ভাষা বুঝে না; ডাক্তার মায়ের ভাষা বুঝে না। আমি ছিলাম দুজনের মাঝে যোগাযোগের মাধ্যম। ডাক্তার এতো চমৎকার করে, এতো সাবলীল আর হাসিখুশি মুখ নিয়ে কথা বলছিল; আমি নিজেই মুগ্ধ হয়ে শুনছিলাম। চলে আসার সময় আমার মা আমাকে বললেনম তুই ডাক্তারকে বলে দে- উনার কথা শুনেই আমার মনে হচ্ছে আমি অর্ধেক ভালো হয়ে গিয়েছি। অথচ আমার মা কিন্তু তার মুখের ভাষা কিছু বুঝতে পারেনি। স্রেফ তার শরীরের ভাষা দেখে'ই আমার মা এমন'টা বলেছিলেন।

আমার মনে আছে, একবার এই ডাক্তার গিয়েছে কোন এক কনফারেন্সে অন্য আরেক দেশে। সেখান থেকে'ই সে আমাকে ই-মেইল করে জানিয়েছে। তোমার মায়ের ঔষধ তো মনে হয় এই সপ্তাহে শেষ হয়ে যাবার কথা। তাকে বলো এটা যেন আরেক সপ্তাহ খায়। অর্থাৎ তিনি নিজ থেকে মনে করে আমাকে মেইল করেছেন।

আমার মা এখন আর এই পৃথিবীতে নেই। কিন্তু এই ডাক্তারের কথা আমি আজীবন মনে রাখবো। অথচ এই তো সপ্তাহ দুয়েক আগে টেলিভিশনে দেখছিলাম বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে'র এক ছাত্র তার বাবা'কে নিয়ে গিয়েছে এক হাসপাতালে।

ওই ছাত্র চাকমা কিংবা মারমা সম্প্রদায়ের হবে হয়ত। সে নিজে বাংলা ভাষায় কথা বলতে পারে। কিন্তু তার বাবা বলতে পারে না। খুব স্বাভাবিক। যেহেতু তাদের ভাষা ভিন্ন, আর তার বাবা যেহেতু পড়াশুনা করেনি, তাই তার পক্ষে বাংলা ভাষা শেখা সম্ভব হয়নি। তো, এই ছেলে তার বাবা'কে নিয়ে ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার নাকি বলেছে। আপনার বাবা বাংলায় কথা বলতে পারে না কেন?

উত্তরে ছেলেটা বলেছে, আমাদের তো ভাষা ভিন্ন। আমার বাবা পড়াশুনা করেন'নি। তাই বলতে পারে না। ওই ডাক্তার এরপর বলেছে, বাংলাদেশে থেকে বাংলা পারেন না। আপনাদের তো সাহস কম না। এরপর নাকি অকথ্য ভাষায় গালাগালি করে এমনকি চিকিৎসা সেবা দিতেও অস্বীকৃতি জানিয়েছে।

আমি ভাবছিলাম আমার কথা। আমার মা তো এই দেশের ভাষা জানতেন না। আমি নিজেও জানি না। স্রেফ ইংরেজি দিয়ে'ই তো চালিয়ে নিয়েছে। ভাগ্যিস কেউ বলে বসেনি- এই দেশে থেকে এই দেশের ভাষা জানে না, আপনাদের চিকিৎসা দেব না!

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি, যিনি এখন নড়াইলের সাংসদ'ও। সে বোধকরি গতকাল এক হসপাতাল পর্যবেক্ষণে বের হয়েছিল। গিয়ে দেখে- সেখানে মাত্র দুই জন নার্স উপস্থিত আছে; ডাক্তার বোধকরি একজন ছাড়া আর কেউ নেই! এরপর বোধকরি মাশরাফি ওই হাসপাতালে'র ডাক্তারদের উদ্দেশ্য করে বলেছে, চাকরী করতে হলে ঠিক মতো করুন, অফিসে সব সময় উপস্থিত থাকবেন; নইলে চাকরী ছেড়ে চলে যান। তো, আমাদের ডাক্তার সমাজের মাশরাফির এই কথা ভালো লাগবে কেন! এরা এখন দল বেঁধে মাশরাফির চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করছে।

এক ডাক্তার লিখেছে, যেই দেশে এখনও সরকারি হাসপাতালে রোগীরা বেড না পেয়ে মেঝেতে শুয়ে থাকে, সেই দেশে মাশরাফির মতো খেলোয়াড়ের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার কোন মানে হয় না। ওর উচিত খেলা ছেড়ে দেয়া। আরেক ডাক্তার লিখেছে, ব্যাটা একটা মূর্খ। পড়াশুনা তো মনে হয় কিছু করে নাই। সেভেন পাশ করেছে মনে হয়। আবার ডাক্তারদের নিয়ে কথা বলতে আসে!

চিন্তা করে দেখুন অবস্থা! অন্যায় করল এরা। কোথায় অপরাধ স্বীকার করে নিবে। সেটা না করে উল্টো অন্যায়ের পক্ষে সাফাই গাইছে! তাও ভালো, আমাদের ডাক্তার সমাজ বলে বসেনি, মাশরাফি এবং তার পরিবারকে তারা আর চিকিৎসা সেবা দেবে না! একবার ডাক্তারদের নিয়ে পত্রিকায় একটা লেখা লেখার কারনে ডাক্তারদের এক ফেসবুক গ্রুপের লোকজন এসে পারলে ঘোষণা দিয়েছিল- তারা আমাকে চিকিৎসা সেবা দেবে না!

এরা ডাক্তার হয়েছে কিভাবে এটাই তো একটা চিন্তার বিষয়! যেই ডাক্তার বলতে পারে খেলাধুলার কোন দরকার নাই, সব টাকা চিকিৎসার জন্য বরাদ্ধ করা হোক; সেই ডাক্তার কি আদৌ পড়াশুনা করে ডাক্তার হয়েছে?

ওই ডাক্তারের কি জানা আছে প্যালেস্টাইন এর মতো প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া রাষ্ট্রও নিয়ম করে ফুটবল খেলে এবং আমাদের চাইতে ভালোই খেলে! ওই ডাক্তারের কি জানা আছে- যুদ্ধের মাঝেও আফগানিস্তান ক্রিকেট দল তাদের ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে; এখন টেস্টও খেলে। ওই ডাক্তারের কি জানা আছে আফ্রিকার অতি দরিদ্র দেশ ক্যামেরুন বিশ্বকাপ ফুটবল পর্যন্ত খেলে?

তো এরা যুদ্ধে কিংবা দুর্ভিক্ষের মাঝেও খেলাধুলা করে কেন? কারন বেঁচে থাকার জন্য সব কিছুর'ই দরকার আছে। অথচ ওই ডাক্তার এই বেসিক জিনিসটা পর্যন্ত জানে না। উল্টো বলছে। মাশরাফি তো মূর্খ। তার কি কোন পড়াশুনা আছে নাকি!

যেই পড়াশুনা শিখে আপনারা মানুষকে মানুষ মনে করেন না; মানুষ হত্যার লাইসেন্স পান; সেই পড়াশুনা করা আপনাদের মতো শিক্ষিত মানুষজনের আমাদের দরকার নেই। আমাদের বরং মাশরাফি'র মতো লোক দরকার- যে মানুষকে মানুষ মনে করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যবসায়ি না!

আরো পড়ুন:লাক্স সুন্দরী বিসিএস ক্যাডার; এবার সামলাবেন প্রশাসন!

আমিনুল ইসলাম, শিক্ষক
সাবেক শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9