তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ ১২ মে’র পর

০৫ মে ২০২২, ১১:২১ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তির শূন্য হওয়া পদগুলোর বিপরীতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের অনুমিত পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১২ মে’র পর সেকেন্ড মেরিটলিস্ট প্রকাশ করবে এনটিআরসিএ।

জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রথম পর্যায়ে এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পাঠায়নি তাদের পদগুলো শূন্য ঘোষণা করে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের অনুমতি চেয়েছিল এনটিআরসিএ। সম্প্রতি শিক্ষামন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ বিষয়ে অনুমতি দেওয়া হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ বিষয়ে লিখিত অনুমতি দেওয়া হয়।

সূত্র জানায়, আগামী ১২ মে (বৃহস্পতিবার) এনটিআরসিএ’র নির্বাহী কমিটির একটি সভা রয়েছে। ওই সভায় দ্বিতীয় মেরিটলিস্ট প্রকাশের সময় চূড়ান্ত করা হবে। সভায় যেদিন ধার্য করা হবে সেদিনই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করবে এনটিআরসিএ।

আরও পড়ুন: বেতন ছাড়াই ঈদ: নীরবে চোখের জল ফেলছেন শিক্ষকেরা

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) মো. ওবায়দুর রহমান বৃহস্পতিবার (৫ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসেই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। 

তথ্যমতে, গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের বিপরীতে ৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। ১-১২তম নিবন্ধনের রিটকারীদের জন্য দুই হাজার ২০০টি পদ সংরক্ষণ করে ৫১ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় এনটিআরসিএ।

আরও পড়ুন: ১৭তম শেষ না হলে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নয়

তবে ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে বাকি রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ৪ হাজার প্রার্থী ভি রোল ফরম পূরণ করে না পাঠানোয় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। আর ১৫ হাজার পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেছেন।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close