১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে

২৮ নভেম্বর ২০২১, ১০:২৬ AM
১৭তম নিবন্ধনের সংশোধিতি সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে

১৭তম নিবন্ধনের সংশোধিতি সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে © ফাইল ছবি

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে। চূড়ান্ত অনুমোদন শেষে এটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হবে।

রোববার (২৮ নভেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন।

তিনি বলেন, ১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদ হয়ে যাবে। এটি এখন সচিব মহোদয়ের কার্যালয়ে আছে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে আমরা এটি এনটিআরসিএতে পাঠিয়ে দেব।

কবে নাগাদ সংশোধিত সিলেবাস এনটিআরসিএতে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে। আজ রবিবার অনুমোদন হয়ে গেলে এটি আজই এনটিআরসিএতে পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা।

একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950