ডিসেম্বরের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা নেয়ার দাবি

১৬ নভেম্বর ২০২১, ০৮:৫৫ PM
ডিসেম্বরের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা নেয়ার দাবি

ডিসেম্বরের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা নেয়ার দাবি © টিডিসি ফটো

ডিসেম্বর মাসের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এনটিআরসিএ’র কার্যালয়ে ১৭তম নিবন্ধনের একাধিক প্রার্থী এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে নিবন্ধতি প্রার্থীরা জানান, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা এখন পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না।

তাদের দাবি, প্রায় দুই বছর হতে চললেও এখনো প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে করে অনেক প্রার্থীর বয়স ৩৫ বছর হয়ে গেছে। আবার অনেকের বয়স ৩৫ বছর হওয়ার কাছাকাছি। এছাড়া দ্রুত পরীক্ষা না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকেও তাদের বাদ পড়ার শঙ্কা রয়েছে। এই অবস্থায় ডিসেম্বর মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার দাবি তাদের। ডিসেম্বরে পরীক্ষা না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন প্রার্থীরা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, মো. জসিম উদ্দিন, অভি খান, মাহবুব আলম, আশরাফুল ইসলাম, ইমরুল কায়েস, মামুন, মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইবতেদায়ী শিক্ষা মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬