৩৮ হাজার শিক্ষক নিয়োগ

পুলিশ ভেরিফিকেশনের ফরম মন্ত্রণালয়ে যাবে বৃহস্পতিবার

০৫ অক্টোবর ২০২১, ০৩:২৪ PM
পুলিশ ভেরিফিকেশনের ফরম মন্ত্রণালয়ে যাবে বৃহস্পতিবার

পুলিশ ভেরিফিকেশনের ফরম মন্ত্রণালয়ে যাবে বৃহস্পতিবার © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ফরম আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। ইতোমধ্যে জেলা অনুযায়ী প্রার্থীদের ফরম পৃথকের কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তে পুননিরীক্ষার কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মঙ্গলবার (৫ অক্টোবর) মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষকদের ভেরিফিকেশনের ফরমগুলো জেলা অনুযায়ী আলাদা করার কাজ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে আমরা সেগুলো আবার রি-চেক করছি। যেন কোনো ভুল না হয়। আশা করছি বৃহস্পতিবার ফরমগুলো মন্ত্রণালয়ে পাঠাতে পারবো।

তথ্যমতে, গত ২৫ আগস্ট এনটিআরসিএর ওয়েবসাইটে পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি রোল ফরম আপলোড করা হয়। এক নির্দেশনায় শিক্ষকদের এই ফরম যথাযথভাবে পূরণ করে ডাকযোগে এনটিআরসিএতে পাঠাতে বলা হয়।

আরও পড়ুন: অক্টোবরের মাঝামাঝি ১৬তম শিক্ষক নিবন্ধনের ফল: চেয়ারম্যান

প্রসঙ্গত, গত ১৫ জুলাই সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ৫১ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফল দেয়নি এনটিআরসিএ।

পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950