মন্ত্রণালয়ের সম্মতি পেলে চলতি সপ্তাহেই ১৬তম নিবন্ধনের ফল

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

দেশে চলমান করোনার পরিস্থিতির কারণে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। তবে ফলাফল প্রস্তুত রয়েছে। আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে ফলাফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। শিক্ষামন্ত্রী সম্মতি দেয়ার পরবর্তী তিনদিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ অফিসে বসে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আকরাম হোসেন।

তথ্যমতে, ২০১৯ সালের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় মোট ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। গত বছর ৩০ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫৪ হাজারের কিছু বেশি প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা অংশ নেন। তবে করোনার কারণে এই পরীক্ষার ফল প্রকাশের কাজ আটকে যায়।

এ প্রসঙ্গে এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, আমরা ফলাফল প্রকাশের কাজ শেষ করে রেখেছি। তবে মন্ত্রণালয় সিদ্ধান্ত না দেয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। আগামী ২৯ তারিখ শিক্ষামন্ত্রীর সাথে আমাদের সভা আছে। সেখানে বিষয়টি আলোচনা করব। মাননীয় মন্ত্রীর সম্মতি পেলে আমরা তিনকার্য দিবসের মধ্যে ফল প্রকাশ করব।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬
ডাকসুর লেখালেখি ও নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
  • ২৯ আগস্ট ২০২৬
মাঠ সংস্কার ছাড়াই কুবিতে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি 
  • ২৯ আগস্ট ২০২৬
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬