৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ

২৮ জুন ২০২৬, ০৭:৫২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী জুলাই মাসে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

রবিববার (২৮ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ। এ প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় শূন্য পদের সঠিকতা যাচাই কার্যক্রম শেষ হওয়ায় নতুন করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সূত্রের তথ্য বলছে, চলতি সপ্তাহেই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। চলতি সপ্তাহে এ চিঠি পাঠানোর সম্ভাবনা রয়েছে। কোনো কারণে চলতি সপ্তাহে চিঠি পাঠানো না গেলে আগামী সপ্তাহে এ চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার তিন থেকে চারদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। মন্ত্রণালয় যত দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেবে, তত দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’

জুলাই মাসে ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর। জুলাইয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়টি পুরোপুরি মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬