অফিস করলেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, শুনলেন নানা ইস্যু

০৫ মে ২০২৬, ০৮:১৭ PM
রাজা আব্দুল হাই

রাজা আব্দুল হাই © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব রাজা মো. আব্দুল হাই। মঙ্গলবার (৫ মে) তিনি অফিস করেছেন। এ সময় সংস্থাটির নানা ইস্যু শুনেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান রাজা আব্দুল হাই যোগদান করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। এরপর তিনি এনটিআরসিএ কার্যালয়ে এসে সংস্থাটির সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এটি মূলত পরিচিতি সভা হলেও এনটিআরসিএর চলমান নানা সমস্যা শুনেছেন নতুন চেয়ারম্যান।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন চেয়ারম্যান এনটিআরসিএর চলমান নানা বিষয় শুনেছেন। প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা, আসন্ন ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এনটিআরসিএর চলমান মামলাসহ সব শাখার কাজ কর্ম শুনেছেন।’

নতুন চেয়ারম্যান কোনো দিক নির্দেশনা দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘কোনো দিক নির্দেশনা দেয়নি। তবে বিষয়গুলো বোঝার জন্য তিনি কিছুটা সময় নেবেন।’

গত ২৬ এপ্রিল রাজা মো. আব্দুল হাইকে এনটিআরসিএর চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬