প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ১০ মে

০৩ মে ২০২৬, ০৬:৩৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যানের যোগদানের পর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

রবিবার (৩ মে) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম দায়িত্ব পালনের সময় ১০ মে থেকে মৌখিক পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করে গেছেন। তবে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে পরামর্শ করে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করতে পারেন। সেজন্য এখনো আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ জানানো হয়নি। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন চেয়ারম্যান যোগদানের পর ভাইভার তারিখ ঘোষণা করা হবে। তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ১০ মে থেকেই পরীক্ষা শুরু হতে পারে। আগামীকাল সোমবার নতুন চেয়ারম্যানের যোগদানের কথা রয়েছে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এমসিকিউ পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেছিলেন ৪৮ হাজারের কিছু বেশি প্রার্থী। 

গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত চার শিফটে রাজধানীর নয়টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬