শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ

১২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের সংগ্রহের কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

রবিবার (১২ এপ্রিল) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, রবিবার বিকেল ৪টা পর্যন্ত ৫৭ হাজার ৭০টির বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়বে।

এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। রবিবার (১২ এপ্রিল) এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চাহিদা দেওয়া যাবে। আগের সূচি অনুযায়ী, কার্যক্রম আজ রবিবার শেষ হওয়া কথা ছিল।

এর আগে, গত ৩১ মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার এ কার্যক্রম শুরু হয়। এর আগে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের (ই-রিকুইজিশন) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা দিতে হবে। অনলাইনে চাহিদা দেওয়ার পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফি ২০০ টাকা জমা দিতে হবে।

এনটিআরসিএতে নিবন্ধন করা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। আগে জারি করা কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএ’র আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়। 

এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬