১-১৮তম নিবন্ধন ইস্যুতে মন্ত্রণালয়ে এনটিআরসিএর সারসংক্ষেপ, যা আছে

২২ মার্চ ২০২৬, ১২:০৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

প্রথম থেকে ১৮তম নিবন্ধনধারীদের নানা দাবির এবং সম্ভাব্য সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সারসংক্ষেপে সম্ভাব্য সমাধানও জানিয়েছে সংস্থাটি।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন এনটিআরসিএ পরিদর্শনে যান। সেখানে ১-১২তম, ১৩ ও ১৪তম, ১৭তম ৩৫ ঊর্ধ্ব এবং ১৮তম ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে আলোচনা হয়।

সূত্র বলছে, এই নিবন্ধনধারীদের দাবি দাওয়া, দাবির পেছনের যৌক্তিকতা এবং সম্ভাভ্য সমাধান সারসংক্ষেপ আকারে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠায় এনটিআরসিএ।

এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি অতি গোপনীয় উল্লেখ করে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে চাননি।

তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা আজ রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সারসংক্ষেপ পাঠানো হয়েছে। কেন তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।'

জটিলতা কাটিয়ে সম্ভাব্য সমাধানও উল্লেখ করা হয়েছেছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ' সনদের মেয়াদ এবং বয়সের ক্ষেত্রে শিথিলতা দেওয়া হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা সম্ভব বলে সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে। এছাড়া আদালতে চলমান মামলার বিষয়েও সমাধান আসতে হবে। এই বিষয়গুলো সুরাহা হলে প্রার্থীদের নিয়োগ দিতে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করা হয়েছে।'

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬