মা’র বদলি চান তৃতীয় শ্রেণির জুমাইয়া, ফিরতে চান বাবার কাছে

২৬ নভেম্বর ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০২:১৬ PM
মায়ের বদলির দাবিতে তৃতীয় শ্রেণির ছাত্রী জুমাইয়া

মায়ের বদলির দাবিতে তৃতীয় শ্রেণির ছাত্রী জুমাইয়া © টিডিসি ফটো

তৃতীয় শ্রেণির ছাত্রী জুমাইয়া শাহনামের মা চাকরি করেন সিলেটের একটি বেসরকারি মাদ্রাসায়। তার বাবা থাকেন ময়মনসিংহে। এজন্য মায়ের বদলির দাবিতে নিজেই আন্দোলনে নেমেছেন জুমাইয়া।

বুধবার (২৬ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে জুমাইয়া শাহনামের সাথে কথা হয় দ্য ডেইলি ক্যাম্পাসের। তিনি বলেন, 'মার সাথে সিলেটে থাকি। বাবার আদর অনেক মিস করি। বাবা-মাকে নিয়ে একসাথে ময়মনসিংহে থাকতে চাই।'

অন্তর্বর্তী সরকারের কাছে মায়ের বদলির আকুতি জানিয়ে তিনি আরও বলেন, 'দাদা-দাদি, নানু সবার সাথে থাকতে চাই। সরকার যদি আমার মায়ের বদলির ব্যবস্থা করত, তাহলে সবাই মিলে অনেক আনন্দে থাকতে পারতাম।'

এর আগে বুধবার সকাল থেকে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে এনটিআরসিএর কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ইনডেক্সধারী শিক্ষকরা। সেখানে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।

কর্মসূচির মূল আয়োজন ‘ইউনিটি অব টিচার্স’-এর প্রধান সংগঠক ও মুখপাত্র এ এইচ বাবলু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি নভেম্বর মাসে আমাদের বদলি চালু হওয়ার কথা ছিল। তবে সরকার তা করেনি। শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে অল্প বেতনে চাকরি করছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন। এভাবে চলতে দেওয়া যায় না। শিক্ষকরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবেন।’

কারিগরি শিক্ষক নেতা মো. রাশেদ মোশাররফ বলেন, ‘যেহেতু আমাদের বদলি চালু করতে দেরি হচ্ছে, সেহেতু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আলাদা গনবিজ্ঞপ্তি মাধ্যমে বদলির ব্যবস্থা করা হোক। মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে দূরে চাকরি করা কষ্টসাধ্য। আমাদের বদলি দরকার। বদলি না দিকে আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে বাড়ির কাছের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ দেওয়া হোক।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে বদলির সুযোগ তৈরির লক্ষ্যে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

 

 

 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9