শূন্য পদ সংগ্রহ ইস্যুতে সিদ্ধান্ত বদলাবে না মন্ত্রণালয়

২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এজন্য চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে জানা গেছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জরুরি সভা শেষে এ তথ্য জানা গেছে। সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ সভা ৭টায় শেষ হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান, যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-২), এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ উপস্থিত ছিলেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভায় ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাদের বিষয়টি মীমাংসিত। সেপ্টেম্বর পর্যন্তই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত বদলাবে না।’

এদিকে সভায় ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর কাছে জানতে চান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। এ সময় ১-১২তম নিবন্ধনধারীদের কোর্টে ১৬৬টি মামলায় হেরে যাওয়া, বয়স শেষ হয়ে যাওয়ার বিষয়গুলো সচিবকে অবহিত করা হয়। পরে সচিব তাদের নিয়োগ না দিতে নির্দেশনা দেন।

প্রসঙ্গত, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন করছেন। তাদের এ দাবির প্রেক্ষিতে সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে এরপরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে শূন্য পদের তথ্য সংগ্রহ ইস্যুতে আগের সিদ্ধান্তই বহাল রাখা হচ্ছে।

আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬