শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করল এনটিআরসিএ

২৩ অক্টোবর ২০২৫, ১০:৫০ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৩ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২২ অক্টোবর) এ নির্দেশিকা প্রকাশ করা হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক নিয়োগের জন্য প্রত্যাশী প্রতিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বা পুরনো প্রোফাইল হালনাগাদ করতে হবে। উল্লিখিত তারিখের পর ই-রেজিস্ট্রেশন বা প্রোফাইল আপডেট করা যাবে না। ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান ই-রিকুজিশন (অনলাইন চাহিদা) দিতে পারবে না। আর ই-রিকুজিশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএর বিবেচনায় আসবে না।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশ পর্যায়ের শিক্ষকের শূন্যপদে নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করে এনটিআরসিএ। এজন্য প্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর অনলাইন প্ল্যাটফর্মে ই-রিকুজিশন দিতে হবে। এনটিআরসিএ কোনো অবস্থাতেই অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলে শূন্যপদের চাহিদা গ্রহণ করবে না। শুধুমাত্র নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ই-রিকুজিশনের মাধ্যমেই শূন্যপদ জমা দিতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ই-রিকুজিশন ও শিক্ষক নিয়োগের পূর্বশর্ত হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান ই-রিকুজিশন দিতে পারবে না এবং তাদের নিয়োগ সুপারিশের আওতায়ও আনা হবে না।

-রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রক্রিয়া

ই-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত ইআইআইএন নম্বরধারী, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিওভুক্ত হতে হবে।

যেসব প্রতিষ্ঠান প্রথমবার ই-রেজিস্ট্রেশন করতে চায়, তাদের প্রধানকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) এর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইউএসইও যাচাই করবেন প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, পাঠদানের অনুমতিপত্র, একাডেমিক স্বীকৃতি ও এমপিওভুক্তির তথ্য। যাচাই শেষে ইউএসইও তার নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) অথবা ngi.teletalk.com.bd লিংকে লগইন করবেন।

সকল ডিইও ও ইউএসইওদের মোবাইলে ইতোমধ্যে এসএমএসের মাধ্যমে লগইন তথ্য পাঠানো হয়েছে। লগইন করে ইউএসইও প্রথমে Edit Profile অপশনে গিয়ে নিজের প্রোফাইল হালনাগাদ করবেন। এরপর Institute Info অপশন থেকে তার আওতাধীন প্রতিষ্ঠানগুলোর তালিকা দেখা যাবে। নতুন প্রতিষ্ঠান যুক্ত করতে Add More Institute বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে Save করলে ২৪ ঘণ্টার মধ্যে টেলিটক থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে এসএমএসে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

প্রতিষ্ঠান প্রধান এরপর তার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Institute Profile-এর সব তথ্য পূরণ করবেন—যেমন: প্রতিষ্ঠানের ধরণ, এমপিও স্ট্যাটাস, প্রধান শিক্ষক ও চেয়ারম্যানের নাম, জন্ম তারিখ, এনআইডি, মোবাইল নম্বর, স্বাক্ষর, ছবি, স্ক্যান কপি ইত্যাদি।

এনটিআরসিএ ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শূন্যপদ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সম্পন্ন করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইটের “ই-রেজিস্ট্রেশন” সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেনুতে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শূন্যপদের তথ্য এনটিআরসিএতে পাঠাতে পারবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9