এনটিআরসিএর সঙ্গে টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো

২২ অক্টোবর ২০২৫, ০৮:১৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে টেলিটেকের সঙ্গে সভা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর (এনটিআরসিএ)। বুধবার বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা ৫টার পর শেষ হয়। 

সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ (ই-রিকুইজিশন) করা হবে। ই-রিকুইজিশন প্রক্রিয়াটি সহজ করতে কিছু বিষয়ে সংশোধনী আনার জন্য টেলিটককে বলা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ই-রিকুইজিশন কার্যক্রম যেন সঠিকভাবে হয়, সেজন্য উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এ সভা করা হবে। শিগগিরই এ বিষয়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে ই-রিকুইজিশন শুরু করতে চাই। এজন্য টেলিটকের সঙ্গে আলোচনা হয়েছে। ই-রিকুইজিশনের কিছু বিষয়ে সংশোধনী আনা হতে পারে। প্রতিষ্ঠান প্রধানরা যেন সহজে তথ্য দিতে পারেন সেজন্য এই সংশোধনী।’ 

কবে নাগাত ই-রিকুইজিশন শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, তারিখ চূড়ান্ত হয়নি। এছাড়া ই-রিকুইজিশনের পূর্বে ই-রেজিস্ট্রেশন করতে হবে। এটি খুব দ্রুত শুরু হবে। ই-রেজিস্ট্রেশনের পর ই-রিকুইজিশন শুরু করা হবে।’

মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950