৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যোগদান করেননি ৫ হাজারের বেশি প্রার্থী

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ AM
এনটিআরসিএর সুপারিশ পেয়েও যোগদান করেননি ৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী

এনটিআরসিএর সুপারিশ পেয়েও যোগদান করেননি ৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রায় ৪২ হাজার প্রার্থীর মধ্যে ৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী যোগদান করেননি। ৩৬ হাজারের বেশি প্রার্থী চাকরিতে যোগদান করেছেন। নিয়োগ সুপারিশ পেলেও তারা যোগদান না করায় পদগুলো শূন্য রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

আরও পড়ুন: রাবি শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার প্রশংসাপত্র ও চারিত্রিক সনদ বাতিল

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। তাদের মধ্যে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৬ হাজার ৩৪৩ জন যোগদান করেছেন বলে জানান তিনি।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬