৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করেছেন কতজন, জানাল এনটিআরসিএ

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ AM
এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন পরীক্ষা

এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন পরীক্ষা © টিডিসি সম্পাদিত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৩৬ হাজারের বেশি প্রার্থী যোগদান করেছেন। অর্থাৎ নিয়োগ সুপারিশ পেলেও এখনও ৫ হাজারের বেশি প্রার্থী যোগদান করেননি। এর আগে প্রায় ৪২ হাজার জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

আরও পড়ুন: সাড়ে ৭ লাখ প্রার্থীকে নিবন্ধন সনদ দিয়েছে এনটিআরসিএ

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। তাদের মধ্যে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৬ হাজার ৩৪৩ জন যোগদান করেছেন।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬