৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে পারে

২৩ আগস্ট ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © সংগৃহীত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআর)। তবে ঠিক কারা এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল ১ লখ ৮২২টি। পরে ৭৮০টি পদের চাহিদা বাতিল করা হয়। ফলে শূন্যপদ ছিল ১ লাখ ৪২টি। এ পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন ৫৭ হাজার ৮৪০ জন। তাদের মধ্যে ৪১ হাজার ৬২৭ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় ৫৮ হাজার ৪১৫টি পদ শূন্য থেকে গেছে।

আরও পড়ুন: ৬০ হাজার শিক্ষক পদ শূন্য, কীভাবে পূরণ করবে এনটিআরসিএ

ফাঁকা থাকা পদগুলো কীভাবে পূরণ করা যায়, সে-সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করেছে এনটিআরসিএ। এটি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, মানসম্মত প্রার্থী না থাকায় অনেক পদ শূন্য থেকে গেছে। এ পদগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ কর হবে। শিগগিরই মন্ত্রণালয়ে সুপারিশমালা পাঠানো হবে।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9