৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তিদের মেসেজ পাঠানো শুরু

১৯ আগস্ট ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাওয়া ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে মেসেজ পাঠানো শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে নির্বাচিত প্রার্থীদের মেসেজ পাঠনোর কার্যক্রম শুরু হয় বলে জানা গেছে।

জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

নির্ধারিত তারিখে নিয়োগপত্র না দিলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান এবং ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির বিরুদ্ধে বিধি বিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফল তুলে দেন।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬