৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ দ্রুত করার দাবি

২৭ জুলাই ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১০:০২ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ দ্রুত করার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। রোববার (২৭ জুলাই) এ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘আমরা ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা। শিক্ষক সংকটে ভুগতে থাকা দেশের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও নিবন্ধিত শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ২ নভেম্বর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার আবেদনকারীর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন।

এনটিআরসিএ কর্তৃক প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিনটি ধাপই অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়েছে, যা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যর্থ প্রার্থী এবং রিট ব্যবসায়ীরা নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এনটিআরসিএ'র গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা এনটিআরসিএর কার্যক্রমে বড় ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘এসব অপতৎপরতা উপেক্ষা করে এনটিআরসিএ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমার (ফলাফল প্রকাশের ১০ কর্মদিবসের মধ্যে) মধ্যেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করতে হবে, যাতে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ নিশ্চিত হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। আমরা ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি—আপনার সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপে যেন দ্রুত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়।’

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9