এনটিআরসিএ চেয়ারম্যানকে বদলি, কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন? 

২৭ জুলাই ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM
মো. মফিজুল ইসলাম

মো. মফিজুল ইসলাম © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. মফিজুল ইসলামকে বদলি করা হয়েছে। রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী মো. মফিজুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি জনপ্রশাসনের কোন শাখায় দায়িত্ব পালন করবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন মো. আমিনুল ইসলাম। তিনি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। আমিনুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬