তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

০৩ জুন ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০৯:১১ AM
এনটিআরসিএ কার্যালয়ের প্রধান ফটকে তালা

এনটিআরসিএ কার্যালয়ের প্রধান ফটকে তালা © টিডিসি ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের তিন দফা আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম। এ কারণে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নিরাপত্তার জন্য কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বেলা ২টায় সরেজমিনে এনটিআরসিএর কার্যালয়ে দেখা যায়, চতুর্থ তলায় কলাপসিবল গেটটি তালা মেরে রাখা হয়েছে। ভেতরে থাকা এক কর্মচারীকে সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে যাওয়ার কথা বলা হলে তিনি অপেক্ষা করতে বলেন। পরে এনটিআরসিএর সচিবের অনুমতি পেয়ে এ প্রতিবেদককে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সে জন্য গেটে তালা মেরে রাখা হয়েছে। নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে।’

এর আগে তিন দফা দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ার অবরোধ করেন ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বোরাক টাওয়ারের সামনেই অবস্থান করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন : দাবিতে অনড় ১৭তম নিবন্ধনধারী আবেদনবঞ্চিতরা, বোরাক টাওয়ার অবরোধ

১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিত ফোরামের অন্যতম সংগঠম মো. ইউসুফ ইমন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিআরসিএ চার বছর সময় লাগিয়েছে। এর দায় এনটিআরসিএকে নিতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এসেছি। তবু আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা বোরাক টাওয়ার অবরোধ করে রেখেছি।’

১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিতদের তিন দফা দাবি হলো :

১. এনটিআরসিএকে আমাদের ১৭তম ব্যাচের নিয়োগ সুপারিশের লক্ষ্যে সদিচ্ছা পোষণ করে শিক্ষা মন্ত্রণালয়ে বয়সের পেছনের তারিখ উল্লেখ করে একটা চিঠি পাঠাতে হবে।

২. ১৭তম ব্যাচের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পরবর্তী ১৮তমদের রেজাল্ট এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির কার্যক্রম স্থাগিত করতে হবে।

৩. প্রয়োজন হলে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজই ১৭তমদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9