দাবিতে অনড় ১৭তম নিবন্ধনধারী আবেদনবঞ্চিতরা, বোরাক টাওয়ার অবরোধ

০৩ জুন ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৭:২৭ PM
বোরাক টাওয়ার অবরোধ ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের

বোরাক টাওয়ার অবরোধ ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের © টিডিসি ফটো

তিন দফা দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ার অবরোধ করে রেখেছেন ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বোরাক টাওয়ারের সামনেই অবস্থান করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুর একটার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান ১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিত ফোরামের অন্যতম সংগঠক মো. ইউসুফ ইমন।

তিনি জানান, এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিআরসিএ চার বছর সময় লাগিয়েছে। এর দায় এনটিআরসিএকে নিতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এসেছি। তবুও আমাদের আবেদনের সুযোগ দেয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা বোরাক টাওয়ার অবরোধ করে রেখেছি।'

নিয়োগবঞ্চিতদের তিন দফা দাবি হল- এনটিআরসিএ কে আমাদের ১৭তম ব্যাচের নিয়োগ সুপারিশের লক্ষ্যে সদিচ্ছা পোষণ করে শিক্ষা মন্ত্রণালয়ে বয়সের ব্যাকডেট উল্লেখ করে  একটা চিঠি প্রেরণ করতে হবে; আমাদের ১৭ তম ব্যাচের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পরবর্তী ১৮তমদের রেজাল্ট এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করতে হবে এবং প্রয়োজন হলে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজকেই ১৭তম দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950