শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ

২৫ মে ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ১১:৩৫ AM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ অর্জন করতে হয় প্রার্থীদের। এ সনদ অর্জন করতে প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে নেওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এ জন্য একটি নীতিমালা রয়েছে। এ নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এজন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংশোধীত শিক্ষক নিবন্ধন নীতিমালায় শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভা নয়; চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান, শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকবে এনটিআরসিএ। এ ছাড়া যতগুলো পদ তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে। অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবে এক লাখ ২০ হাজার প্রার্থী।

 

 

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফিলিস্তিন প্রশ্নে—নেতানিয়াহু ও আইজেনকটের পার্থক্য কতটা?
  • ০৮ নভেম্বর ২০২৬
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ০৮ নভেম্বর ২০২৬
‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার …
  • ০৮ নভেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পো…
  • ০৮ নভেম্বর ২০২৬
১ থেকে ১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের দেওয়া সরকারের আশ্…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950